গ্রামে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা বাড়ান
গ্রামাঞ্চলে নারী উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে চাইলে ব্যাংক ঋণ পাওয়া অত্যন্ত কঠিন। জামানত নেই, তাই ঋণ নেই — এই দুষ্টচক্রে নারীরা আটকে যাচ্ছেন।
সরকারি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ জামানতমুক্ত ঋণ ব্যবস্থা চালু করা হোক। এতে গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান আরও বাড়বে।
রহিমা বেগম
গোদাগাড়ী, রাজশাহী
.gif)